টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০ ব্যাটারের তালিকা প্রকাশ, তালিকায় আছেন এক বাংলাদেশী
যতই ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর ততই বাড়ছে উত্তেজনা। বিশ্বকাপের উম্মাদনা ছড়িয়ে পড়ছে সবার মাঝে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর অনুষ্টিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। মাঠের লড়াইয়ের আগে নানা পরিসংখ্যন সামনে আসছে। চার-ছক্কার খেলায় ব্যাটারদের আধিপত্য দেখা গেছে প্রায় সব আসরেই। আসর শুরুর আগে জেনে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের নাম।
সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সালে। তখন থেকে এখন পর্যন্ত আটবার অনুষ্ঠিত হয়েছে ছোট সংক্ষিপ্ত ফরমেটের আসর। প্রত্যেক আসরেই খেলেছেন ভারতের রোহিত শার্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান। তারপরও সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আসতে পারেননি। অপরদিকে ২০১২ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বিরাট কোহলি নিজেকে নিয়েছেন সবার উপরে।
২০১৪ সালে অবসর নেওয়া মাহেলা জয়াবর্ধনে আছেন দ্বিতীয় স্থানে। সেরা পাঁচে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশানের মতো কিংবদন্তি ব্যাটার। এবার কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত, ডেভিড ওয়ার্নার, জস বাটলারদের সামনে। অপরদিকে বাংলাদেশের হয়ে সবার উপরে আছেন সাকিব। ৩৬ ইনিংসে ৭৪২ রান করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দশ রান সংগ্রাহক
বিরাট কোহলি (ভারত) - ১১৪১ (২৫ ইনিংস)
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) - ১০১৬ (৩১ ইনিংস)
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ৯৬৫ (৩১ ইনিংস)
রোহিত শর্মা (ভারত) - ৯৬৩ (৩৬ ইনিংস)
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) - ৮৯৭ (৩৪ ইনিংস)
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) - ৮০৬ (৩৪ ইনিংস)
জস বাটলার (ইংল্যান্ড) - ৭৯৯ (২৭ ইনিংস)
সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৭৪২ (৩৬ ইনিংস)
এবিডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) - ৭১৭ (২৯ ইনিংস)
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) - ৬৯৯ (২৪ ইনিংস)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live