বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে থাকা মুস্তাফিজকে বিশেষ বার্তা পাঠালো চেন্নাই সুপার কিংস
বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে দলের সাথে আছেন বাংলাদেশের তারকা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে সময়ে দারুন ফর্মে আছেন তিনি। আইপিএল দিয়ে নিজের চেনা রুপে ফিরেন তিনি। সেই ছন্দে এখন ধরে রেখেছেন ফিজ।
২০২৪ আইপিএল শেষ হয়ে গেছে। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। ২০২৪ আইপিএল শেষ হতে না হতেই ২০২৫ আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে দল গুলো। কেননা এবার আইপিএলে অনুষ্টিত হবে মেগা নিলাম।
আইপিএলের মেগা নিলামের আগে মুস্তাফিজের ভালোই খোজ খবর রাখছে চেন্নাই সুপার কিংস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ১০ রানে ৬ উইকেট তুলে নেয় মুস্তাফিজ। আর তখন মুস্তাফিজকে শুভোজা জানিয়ে পোস্ট করে চেন্নাই সুপার কিংস।
আর এবার মুস্তাফিজকে বিশ্বকাপের ভালো করার কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার (৩১ মে), চেন্নাই তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ফিজকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেছে। পোস্টে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে মুস্তাফিজের ছবি আপলোড করে দলটি লিখেছে, 'জাতীয় কর্তব্যের জন্য ফিজের সবুজ জ্বলে উঠুক।' সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে চেন্নাইয়ের ফ্যানেরা কমেন্ট করে জানিয়েছেন, সামনের বছরেও হুলুদ জার্সি গায়ে চেন্নাইয়ের মাঠে দেখতে চায় তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি