‘তুফান’ জাস্ট ট্রেইলার, ‘তুফান টু’ হলো আসল সিনেমা: রাফি
ঈদে দেশের প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে ‘তুফান’। এ সিনেমা নিয়ে এবার বড় চমক ফাঁস করেছেন পরিচালক রায়হান রাফি। সংবাদমাধ্যমে রাফি বলেছেন, "বাংলাদেশে এখনও কোনো সিনেমার ওয়ান, টু, এরপর থ্রি সিক্যুয়াল আসার চল নেই। আমি আশা করছি, ‘তুফান’ সেই চল চালু করবে। মানুষ অধীর আগ্রহে ‘তুফান টু’ দেখার অপেক্ষা করবে।"
রাফি আরও বলেন, "‘তুফান’ একটি বাণিজ্যিক সিনেমা। এটা ‘পরাণ’ কিংবা ‘সুড়ঙ্গ’-এর মতো সিনেমা নয়। অনেক পরিকল্পনা করে ‘তুফান’ সিনেমার গল্প লেখা হয়েছে। এ সিনেমাটাকেই ট্রেইলার বলতে পারেন। কারণ ‘তুফান টু’ হলো আসল সিনেমা। সেই সিনেমায় অনেক বড় চমক আছে। খুব শিগগিরই ‘তুফান টু’ নিয়ে আসব, আশা করছি।"
এ মুহূর্তে প্রতিটি সিনেমা হলে দর্শকের উপচেপড়া ভিড় ‘তুফান’ সিনেমার জন্য। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশনধর্মী এ ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ