MD. Razib Ali
Senior Reporter
শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? উত্তর মিলল শ্রীলঙ্কায়
হাতে বিধ্বংসী আগ্নেয়াস্ত্র, চোখে সানগ্লাস আর মুখভর্তি দাড়ি— মেগাস্টার শাকিব খানের এমন বিধ্বংসী রূপ আগে দেখেনি কেউ। সম্প্রতি ‘প্রিন্স’ সিনেমার মাত্র ১৭ সেকেন্ডের একটি ঝলক নেট দুনিয়ায় আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে। তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন শাকিবের অ্যাকশন নয়, বরং পর্দার প্রেম। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে শাকিবের রসায়ন কেমন জমবে, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।
নব্বই দশকের লুকে জ্যোতির্ময়ী
আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে জ্যোতির্ময়ীকে দেখা যাবে একেবারেই ভিন্ন এক আবহে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, তিনি বড় পর্দায় হাজির হচ্ছেন নব্বই দশকের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। সেই সময়কার আটপৌরে জীবন আর আবেগের মিশেলে তার চরিত্রটি সাজানো হয়েছে।
অমিত রায়ের ক্যামেরায় শাকিব-জ্যোতির্ময়ী জুটি
সিনেমার দৃশ্যগুলো আরও প্রাণবন্ত করতে যুক্ত হয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। গত দশ দিন ধরে শ্রীলঙ্কার মনোরম লোকেশনে এই জুটির রোমান্টিক দৃশ্যগুলো ধারণ করা হচ্ছে। পরিচালক ঘনিষ্ঠ সূত্রের দাবি, শুধু প্রেম নয়, গল্পের মোড় ঘোরানো অ্যাকশন দৃশ্যেও চমক নিয়ে হাজির হতে পারেন জ্যোতির্ময়ী। নব্বই দশকের পরিবেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা এবং বাজেটের ভারসাম্য বজায় রাখতেই শুটিংয়ের জন্য শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে।
সহশিল্পী হিসেবে শাকিব যখন ‘মাটির মানুষ’
ঢালিউড কিং শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তার ভাষ্যমতে, তারকাখ্যাতির শীর্ষে থাকলেও কাজের সময় শাকিব অত্যন্ত বিনয়ী। তিনি বলেন, "উনি এতো বড় মাপের একজন তারকা, অথচ সেটে কখনোই নিজের স্টারডম জাহির করেন না। খুবই সহযোগিতামূলক মানসিকতা নিয়ে মাটির কাছাকাছি থাকেন।"
আসছে ঈদের বড় ধামাকা
বর্তমানে ছবির পুরো টিম শ্রীলঙ্কায় অবস্থান করছে, যেখানে আরও ২০ দিনের শুটিং বাকি রয়েছে। দুই নায়িকাকে নিয়ে শাকিবের এই বিশাল কর্মযজ্ঞের পর্দা উন্মোচিত হবে আগামী ঈদেই। উল্লেখ্য, এই সিনেমায় জ্যোতির্ময়ীর পাশাপাশি অন্যতম প্রধান একটি চরিত্রে দেখা যাবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও।
সব মিলিয়ে ঈদুল ফিতরে শাকিবের ‘প্রিন্স’ হয়ে ওঠা এখন সময়ের অপেক্ষা।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব