Alamin Islam
Senior Reporter
শাকিব-বুবলীর সংসারে কি আসছে নতুন অতিথি?
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলীকে ঘিরে নতুন এক গুঞ্জনে মুখরিত বিনোদনপাড়া। গত বছর নিউইয়র্কের রাস্তায় এই যুগলের একান্ত মুহূর্ত কাটানোর রেশ কাটতে না কাটতেই এবার চাউর হয়েছে বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবর।
নিউইয়র্ক সফর ও দূরত্বের অবসান
দীর্ঘদিন শাকিব-বুবলীর রসায়ন নিয়ে ধোঁয়াশা থাকলেও গত বছর তারা সব আড়াল ভেঙে একসঙ্গে ধরা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। রুজভেলট আইল্যান্ডে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে কাটানো সেই পারিবারিক মুহূর্তগুলোর ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে আশার সঞ্চার হয়। পর্দার বাইরের তিক্ততা ভুলে তারা আবারও একে অপরের কাছাকাছি এসেছেন—এমন ধারণা তখন থেকেই জোরালো হতে শুরু করে। সেই সফরের পর থেকেই মূলত শুরু হয় এই নতুন আলোচনার।
মা হওয়ার খবরে রহস্যের হাতছানি
টলিউড-ঢালিউডের বাতাসে এখন কান পাতলেই শোনা যাচ্ছে, বুবলী বর্তমানে ৫ মাসেরও বেশি সময়ের অন্তঃসত্ত্বা। প্রথম সন্তান বীরের জন্মের সময় যেভাবে নিজেকে আড়ালে রেখেছিলেন, এবারও কি সেই পথেই হাঁটছেন নায়িকা? গুঞ্জন রয়েছে, খুব শীঘ্রই তিনি আবারও উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। লক্ষ্য একটাই—প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের জন্মও যেন বিদেশের মাটিতেই হয়।
বুবলীর কৌশলী অবস্থান
বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে সরাসরি কোনো উত্তর না দিয়ে বরং জীবনবোধের কথা শুনিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, তারকা বা খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়ে ঢালাওভাবে বিচার করাটা অপ্রত্যাশিত। বুবলী বলেন, "সবারই একটা সম্মানের জায়গা থাকা প্রয়োজন। কোনো কিছুই নিশ্চিত না জেনে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আমরাও দিন শেষে মানুষ।" তার এমন ঘোরপানো উত্তর গুঞ্জনের পালে বাড়তি হাওয়া দিয়েছে। ভক্তরা মনে করছেন, অস্বীকার না করার অর্থই হলো সত্য লুকিয়ে আছে পর্দার আড়ালে।
ঘনিষ্ঠজনদের অস্পষ্ট মন্তব্য
গত কয়েক মাস ধরে বুবলীর খুব কাছের মানুষ হিসেবে কাজ করছেন ফ্যাশন ডিজাইনার গৌতম সাহা। নায়িকার ব্যক্তিগত জীবনের এই বিশেষ পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ রহস্য জিইয়ে রাখেন। তার মতে, কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো তার কাজ নয়। তবে গৌতম সাহার ভাষ্য, "আপনারা যা দেখছেন বা জানেন, আমার জানাও ঠিক ততটুকুই।" তার এই সংক্ষিপ্ত উত্তরে স্পষ্ট কোনো নিশ্চয়তা না মিললেও সন্দেহের দানা আরও ঘনীভূত হয়েছে।
ফিরে দেখা শাকিব-বুবলী অধ্যায়
উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে শাকিব ও বুবলীর সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে বুবলী জানিয়েছিলেন, ২০১৮ সালের ২০ জুলাই তারা পরিণয় সূত্রে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান শেহজাদ খান বীর। এরপর থেকে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও বীরের স্বার্থে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এখন দেখার বিষয়, নতুন এই গুঞ্জন সময়ের সঙ্গে সত্যে রূপ নেয় কিনা।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা