ইউরো কাপে বিশাল অংকের পুরস্কার জিতল চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল
ইউরো কাপ ফাইনালে ফেভারিট দল হিসেবে মাঠে নেমেছিল ইংল্যান্ড ও স্পেন। ম্যাচের শেষ পযর্ন্ত লড়াই করে দুই দল। কিন্ত লাল রঙে সাজলো ইউরো কাপের ১৭তম আসর। ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে ১২ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচলো। অন্যদিকে ১৯৬৬ সালের পর আরও একবারে বড় টুর্নামেন্টের শিরোপা জয়ের কাছ থেকে ফিরে আসতে হলো ইংল্যান্ডকে। এতে করে ৫৮ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচাতে ব্যর্থ হলো ইংলিশরা।
রোববার (১৪ জুলাই) জার্মানির বার্লিনে হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্পেন। স্পেনের হয়ে গোল দুটি করেন নিকো উইলিয়ামস ও মিকেল অরিজাবাল। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি শোধ করেন কোলে পালমার।
এদিকে টুর্নামেন্টের ফাইনাল শেষে এবার সবার আগ্রহে কে পেয়েছেন কোন পুরস্কার। কিংবা চ্যাম্পিয়ন স্পেন এবং রানার্সআপ ইংল্যান্ড কত টাকা নিয়ে ঘরে যাচ্ছে।
এক নজরে দেখে নেবো চ্যাম্পিয়নরা কত টাকা ও কে কি পুরস্কার পেল
ইউরো চ্যাম্পিয়ন স্পেন: ২৮.২৫ মিলিয়ন ইউরো।
রানার্সআপ ইংল্যান্ড: ২৪.২৫ মিলিয়ন ইউরো।
প্লেয়ার অব দ্য ম্যাচ: নিকো উইলিয়ামস (স্পেন)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: রদ্রি (স্পেন)।
উদীয়মান ফুটবলার: লামিন ইয়ামাল (স্পেন)।
সেরা গোলকিপার: মাইক মাইগনান (ফ্রান্স)।
গোল্ডেট বুট: হ্যারি কেইন (ইংল্যান্ড), দানি ওলমো (স্পেন), কডি গাকপো (নেদারল্যান্ডস), জামাল মুসিয়ালা (জার্মানি), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), ইভান শ্রানজ (স্লোভাকিয়া)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব