চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিরছেন তামিম, যা জানালো বিসিবি
দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। কি কারণে বাইরে তা সবার জানা। নতুন করে আর বলার দরকার নাই। এখন সবার মনে প্রশ্ন কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। এই ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানান, দেশসেরা এই ওপেনার ঠিক কবে জাতীয় দলে ফিরবেন কিংবা আর ফিরবেন কি না, তা কেবল তামিম নিজেই জানেন। নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান ইউনুস।
বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরলেও দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে তামিম। তার ফেরা নিয়ে প্রতিনিয়তই দেখা যায় নানা জল্পনা কল্পনা। কখনও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিমের বসার কথা ভাসে বাতাসে, কখনও পাপন বলেন তামিমের বিষয়টি দেখছে ক্রিকেট পরিচালনা বিভাগ। সবমিলিয়ে ধোঁয়াশা কাটছেই না।
তামিম প্রসঙ্গে জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘যা কথা বলার (তামিমের সঙ্গে) তা হয়েছে। এখন এটি বোর্ড সভাপতি ও তামিমের বিষয়। তামিম যদি খেলা চালিয়ে নিতে চায়, সে সভাপতির সঙ্গে আলোচনা করবে। সে কোনো সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। পুরোটাই তার ওপর।’
দেশসেরা ওপেনার গত বছর হঠাৎ করে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এরপর নানা নাটকীয়তার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে পেরেন তামিম। তবে, ছেড়ে দেন অধিনায়কত্ব। এ সময়ে জাতীয় লিগ ও বিপিএল খেললেও আন্তর্জাতিক মঞ্চে ফেরা হয়নি তার। এমনকি খেলেননি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা