কপাল পুড়লো রিশাদ হোসেন ও সাইফউদ্দিনের
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততার শেষ নেই। বিশ্বকাপ শেষ করে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে ব্যস্ত ক্রিকেটাররা।
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন মেজর লিগ ক্রিকেট। অন্য দিকে বাংলাদেশের তিন পেসার শরিফুল ইসলাম, তাসকিন ও মুস্তাফিজ খেলছেন এলপিএল। তাছাড়া বাংলাদেশের এক মাত্র টি-টোয়েন্টি ব্যাটার তাওহিদ হৃদয়ও খেলছেন এলপিএল। এরই মধ্যে এলপিএল শেষে এই চার ক্রিকেটার দেশে ফিরেছেন।
সাকিব এখনও আছেন যুক্তরাষ্ট্রে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব ২৬ জুন পর্যন্ত খেলবেন মেজর লিগে। এরপর তিনি চলে যাবেন কানাডায়, গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য। ১২ আগস্ট পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি আছে তার।
গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল আরও দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও মোহাম্মাদ সাইফউদ্দিনের। ২২ জুলাই তাদের কানাডায় যাওয়ার কথা থাকলেও তারা যেতে পারেননি। মূলত ভিসা জটিলতার কারণে তাদের কানাডায় যাওয়া আটকে গেছে।
কবে নাগাদ তারা যেতে পারবেন তাও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে চট্টগ্রামে চলমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলনে যোগ দেননি এলপিএল ফেরত চার ক্রিকেটার শরিফুল, তাসকিন, মোস্তাফিজ এবং তাওহিদ হৃদয়। তারা ৩ আগস্ট থেকে ঢাকায় শুরু হতে যাওয়া অনুশীলন পর্বে যোগ দেবেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live