ডা’কা’তি’র কবলে আর্জেন্টিনার তারকা ফুটবলার, খোয়ালেন কোটির টাকার সম্পদ
একের পর এক অনাকাঙ্খিত ঘটনার শিকার হচ্ছে আর্জেন্টিনা। অলিম্পিক গেমসে প্রথম ম্যাচে নানা জল্পনা কল্পনা শিকার হয়ে ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। মরক্কোর কাছে ২-১ ব্যবধানে ম্যাচ হারে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এর আগে মাঠের বাইরেও একটি বাজে পরিস্থিতিতে পড়েছেন বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য থিয়েগো আলমাদা। ডাকাতির কবলে পড়েছেন তিনি, যেখানে প্রায় ৬৪ লাখ টাকার সম্পদ হারিয়েছেন বলে জানা গেছে।
মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার অলিম্পিক (অনূর্ধ্ব-২৩) দলের হাভিয়ের মাশ্চেরানো। এ সময় তিনি আলমাদার ডাকাতির শিকার হওয়ার ঘটনা প্রথম সামনে আনেন। ফরাসি ওয়েবসাইট বিএফএমটিভি’র বরাতে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
এ নিয়ে আর্জেন্টাইন কোচ মাশ্চেরানো বলেন, ‘গতকাল যখন তারা অনুশীলন করছিল, তখন ডাকাতির শিকার হয়েছি আমরা। এই অলিম্পিক গেমস, কোনো প্রতিবেশি দেশের টুর্নামেন্ট নয়, এমনটা মানা যায় না। থিয়েগো আলমাদা তারা ঘড়ি, আংটি সবকিছু হারিয়েছে। এটি অলিম্পিক গেমসেই ঘটেছে! অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি।’ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরই আজ ভোরে অলিম্পিক গেমসের ম্যাচে নেমেছিল আলবিসেলেস্তেরা।
টিওয়াইসি স্পোর্টস বলছে, ডাকাতির ঘটনায় ৫০ হাজার ইউরো (প্রায় ৬৪ লাখ টাকা) সমমানের স্বর্ণালঙ্কার খোয়া গেছে। তবে ফুটবলারদের রুমের দরজা-জানালা ভেঙে প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে ফরাসি ওয়েবসাইটটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live