অবশেষে ফিরলেন নেইমার
লম্বা সময় ধরে চোটের কারণে মাঠে বাইরে ছিলেন ব্রাজিল দলের প্রান ভ্রমরা নেইমার। তবে এবার নেইমার ভক্তদের জন্য আছে দারুন সুখবর। দীর্ঘ দিন পর আবারও অনুশীলনে যোগ দেবেন তিনি। তার দল আল-হিলালে শুরু করবেন অনুশীলন। ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা মিস করেন তিনি।
তবে সব আশঙ্কা কাটিয়ে দিয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন নেইমার। এখন শুধু তার মাঠে ফেরার অপেক্ষা। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম বলছে, সব ঠিক থাকলে শিগগিরই তিনি দলীয় (আল-হিলালে) অনুশীলনে যোগ দেবেন।
সামাজিক মাধ্যমে দেওয়া বেশকিছু ছবিতে ব্রাজিলিয়ান তারকাকে পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে। তার হাসিমুখ দেখে মনে হয়েছে, চোটের স্থানে (হাঁটুর লিগামেন্ট) কোনো ধরনের অস্বস্তি বোধ করছেন না।
ধারণা করা হচ্ছে, নেইমারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর লেগে যাবে। এ সময়ের মধ্যে প্রাক-মৌসুম প্রস্তুতির তিনটি, সৌদি প্রো লিগের দু'টি ও সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে আল-হিলাল। এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই।
আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে খেলতে দেখা যেতে পারে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা ফরোয়ার্ডকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live