এইমাত্র পাওয়া: তামিমকে অবিশ্বাস্য প্রস্তাব দিল বিসিবি
দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। কি কারণে বাইরে তা সবার জানা। নতুন করে আর বলার দরকার নাই। এখন সবার মনে প্রশ্ন কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। এই ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানান, দেশসেরা এই ওপেনার ঠিক কবে জাতীয় দলে ফিরবেন কিংবা আর ফিরবেন কি না, তা কেবল তামিম নিজেই জানেন। নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান ইউনুস।
বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরলেও দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে তামিম। তার ফেরা নিয়ে প্রতিনিয়তই দেখা যায় নানা জল্পনা কল্পনা। কখনও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিমের বসার কথা ভাসে বাতাসে, কখনও পাপন বলেন তামিমের বিষয়টি দেখছে ক্রিকেট পরিচালনা বিভাগ। সবমিলিয়ে ধোঁয়াশা কাটছেই না।
তামিম প্রসঙ্গে জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘যা কথা বলার (তামিমের সঙ্গে) তা হয়েছে। এখন এটি বোর্ড সভাপতি ও তামিমের বিষয়। তামিম যদি খেলা চালিয়ে নিতে চায়, সে সভাপতির সঙ্গে আলোচনা করবে। সে কোনো সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। পুরোটাই তার ওপর।’
দেশসেরা ওপেনার গত বছর হঠাৎ করে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এরপর নানা নাটকীয়তার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে পেরেন তামিম। তবে, ছেড়ে দেন অধিনায়কত্ব। এ সময়ে জাতীয় লিগ ও বিপিএল খেললেও আন্তর্জাতিক মঞ্চে ফেরা হয়নি তার। এমনকি খেলেননি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live