টেস্টে লারার বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন রুট
চলছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। আর এই সিরিজে টেস্টে রানের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারাকে টপকে গেলেন ইংল্যান্ডের জো রুট। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন (আজ) লারাকে টপকে সর্বোচ্চ রান তালিকায় সপ্তমস্থানে উঠে আসেন তিনি।
১৩১ টেস্টে ১১, ৯৫৩ রান করেছেন লারা। ক্যারিবিয়ান এ বাঁ-হাতি ব্যাটারের রানকে টপকে বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টে ১২ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন রুট। এজন্য তিনি খেলেছেন ১৪৩টি টেস্ট।
টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৮২ রানে অলআউট হয়। জবাবে দ্বিতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭টি চারে ১২৪ বলে ৮৭ রান করে আউট হন রুট। এই ইনিংসের সুবাদে ১৪৩ টেস্টে রুটের রান এখন ১২ হাজার ২৭।
রুটের আগে টেস্টে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের শচীন টেন্ডুলকার (২০০ টেস্টে ১৫,৯২১ রান), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮ টেস্টে ১৩,৩৭৮ রান), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান), ভারতের রাহুল দ্রাবিড় (১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান), ইংল্যান্ডের অ্যালিস্টার কুক (১৬১ টেস্টে ১২,৪৭২ রান) ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (১৩৪ টেস্টে ১২,৪০০ রান)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live