৯০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক
জিম্বাবুয়ের উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে টেস্ট ক্রিকেটের ৯০ বছরের পুরনো একটি লজ্জার রেকর্ড ভেঙেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ বাই রান দেয়ার লজ্জার রেকর্ড গড়েছেন এই তরুন উইকেটরক্ষক।
জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ডের মধ্যকার চলতি টেস্টে লজ্জার রেকর্ডটি গড়েন মাদান্দে। এই ইনিংসে ৪২টি বাই রান দিয়েছেন তিনি। আর তাতে ভেঙেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক লেস অ্যামেসের রেকর্ড। ১৯৩৪ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭টি বাই রান দিয়েছিলেন এই ইংলিশ উইকেটরক্ষক।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন মাদান্দে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত জিম্বাবুয়ের উইকেটরক্ষক তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট দিয়ে পা রাখলেন টেস্ট ক্রিকেটে। তবে অভিষেকটা ভালো কাটছে না তরুণ ক্রিকেটারের। ভুলে যাওয়ার মতো একটি রেকর্ড গড়ার আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মেরেছেন তিনি। মাদান্দের এই লজ্জার রেকর্ডে অবশ্য তার চেয়ে দলের বোলারদের অবদানই বেশি। জিম্বাবুয়ের বোলাররা বেশ কিছু বল করেছেন লেগ সাইডের অনেক বাইরে। অনেক ক্ষেত্রেই সেসব বল মাদান্দের নাগালের বাইরে গিয়ে সীমানা পাড়ি দিয়েছে।
এদিকে, ডান্ডি টেস্টের প্রথম ইনিংস শেষে এগিয়ে আছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসের জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে আয়ারল্যান্ড করেছে ২৫০ রান। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১২ রান করেছে জিম্বাবুয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live