এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ
লম্বা প্রতিক্ষার পর অবশেষে মেজর কোনো টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পেল বিসিবি। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। আসন্ন এশিয়ার কাপ অর্থ্যাৎ ২০২৫ সালে এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। ঠিক তার পরের ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশ। ২০২৭ সালের এশিয়া কাপ হবে বাংলাদেশে। এই দুই আসরের স্পন্সরশিপ রাইটসের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ভারতে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরমেটে। আর ২০২৭ সালে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর তাই ২০২৭ সালের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরমেটে।
দুই আসরেই ১৩টি করে ম্যাচ থাকবে। বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান- অর্থাৎ এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে একটি করে সহযোগী সদস্য দেশ যোগ দেবে টুর্নামেন্ট দুটিতে।
এছাড়া এসিসি আরও জানিয়েছে, ২০২৬ সালে প্রমীলা এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৪, ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ- প্রতিটিই ওয়ানডে ফরম্যাটের। পুরুষদের ইমার্জিং এশিয়া কাপের ২০২৪ ও ২০২৬ আসর টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ২০২৫ ও ২০২৭ আসর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এছাড়া নারীদের ইমার্জিং এশিয়া কাপ ২০২৫ ও ২০২৭ সালে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এসব টুর্নামেন্টের আয়োজক দেশ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।
পুরুষদের অনূর্ধ্ব-১৯ ও ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তান থাকলেও নারীদের এশিয়া কাপ ও ইমার্জিং এশিয়া কাপে আফগানদের অংশগ্রহণের বিষয়ে কিছু উল্লেখ করেনি এসিসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা