প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যে আলোচনা হলো বিএনপি-জামায়াতের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি ও জামায়াত। বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। অন্যদিকে, ভারত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে বলে প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন জামায়াত নেতারা।
সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দল দুটির পক্ষ থেকে এমন তথ্য জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে ভারত থেকে আওয়ামী লীগ প্রধান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে ষড়যন্ত্র করছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় আসে বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রায় সব স্থায়ী কমিটির সদস্যই উপস্থিত হন যমুনায়। পরে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর নেতারা। ১১ সদস্যের দলটির নেতৃত্ব দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরে গণমাধ্যমে তিনি বলেন, জামায়াতকে জড়িয়ে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। দল নিষিদ্ধ ও তা প্রত্যাহারের বিষয়েও দাবি জানান জামায়াত আমির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন