এমপক্স আতঙ্ক বাড়ছে, শনাক্ত পাকিস্তানেও
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তানে ৩ জন ব্যক্তিকে এমপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। জানা গেছে, তারা ইউনাইটেড আরব আমিরাতের একই বিমানের যাত্রী ছিলেন।
তাদের মধ্যে এমপক্সের লক্ষণগুলো প্রকাশ পাওয়ার পরই হাসপাতালে যান। এ সময় জানা যায়, তারা এমপক্সে আক্রান্ত। বর্তমানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
করোনাভাইরাস মহামারির পর আরেক উদ্বেগের নাম এখন এমপক্স। সম্প্রতি আফ্রিকার ১৩টি দেশে এমপক্স ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। আফ্রিকার বাইরে সুইডেনেও এই ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ পরিস্থিতিতে ‘বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)। এমপক্স প্রথমে ফ্লুর মতো দেখা দেয়। এরপর ত্বকে ক্ষত সৃষ্টি করে মারাত্মক অবস্থা ধারণ করে। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ সংক্রমিত হতে পারেন।
এমপক্সে চলতি বছরের শুরু থেকে কঙ্গোতে ১৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন। এর মধ্যে প্রায় ৫০০ জন মারা গেছেন। এর আগে, ২০২২ সালে ইউরোপ ও এশিয়ার কিছু দেশসহ প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সেসময়েও বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ