অবশেষে নিজেদের পরিকল্পনা জানালো আওয়ামী লীগ
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অবস্থা খুব একটা ভালো না। দলের নেতা কর্মীরা আছেন কঠিন চাপে। মামলা হামলাসহ নানা ভাবে পড়ছেন বিপাকে। তাদের বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট।
এই অবস্থায় কোন পথে হাঁটছে দলটি সবার মনে এখন এই একটিই প্রশ্ন। তবে আপাতত কোনো কর্মসূচি দিতে চায় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের একাধিক শীর্ষ নেতা এ বিষয়ে কথা বলেছেন।
সূত্র জানায়, কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের এমপি ও নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। হামলা হচ্ছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা দুশ্চিন্তায় রয়েছেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক নেতা বলেন, আমরা এখন কোনো কর্মসূচিতে যেতে চাই না। আগে আমাদের সংগঠিত হতে হবে। দলের নেতাকর্মীরা এখন সক্রিয় হলে মামলা-হামলার শিকার ছাড়া ভালো কিছু হবে না।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতা বলেন, কেন্দ্রীয় নেতারা আমাদের আপাতত নীরব থাকার নির্দেশনা দিয়েছেন। সময় নিয়ে কর্মসূচি দেওয়া হবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমরা একটু সময় নিচ্ছি। কীভাবে এগোনো যায়, তা নিয়ে ভাবছি। আমাদের পরবর্তী কর্মপদ্ধতি বা পদক্ষেপ কী হতে পারে, সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং প্রতিহিংসার রাজনীতি চলছে। এ কারণে আমরা নেতাকর্মীদের আর কোনো ক্ষয়ক্ষতি চাচ্ছি না।
তিনি আরো বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে কথা হয়েছে। আমাদের সব নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য, সাহস দেওয়ার জন্য, মনোবল ধরে রাখার জন্য বলা হয়েছে। এখন আমরা সেটার ওপরই গুরুত্ব দিচ্ছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না