ব্রেকিং নিউজ: কোটা সংস্কার আন্দোলনে আ’হ’ত’রা পাবেন আর্থিক সহায়তা
কোটা সংস্কারের আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতর।
সোমবার দফতরটির পরিচালক ড. মো.শরাফত আলী কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় বশেমুরবিপ্রবির সব আহতদের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরে যোগাযোগ করতে বলা হয়। এক্ষেত্রে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নেওয়ার প্রয়োজনীয় সব প্রমাণাদি জমা দিলে, তাদের ব্যয়িত অর্থ প্রদান করা হবে।
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. শরাফত আলী বলেন, এই আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের বেশকিছু শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানি। এরই মধ্যে তাদের কজন আমার সঙ্গে যোগাযোগও করেছেন। আহতদের কেউ উপস্থিত না হতে পারলে আমাদের মেইল বা আমার মোবাইলে জানালে আমরা তাদের চিকিৎসার কাজে ব্যয়িত অর্থ দিয়ে দিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- HONOR X9e Pro: ১১,০০০mAh ব্যাটারি ও ১০,০০০ নিটস ডিসপ্লে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজকের টাকার রেট কত: কমেছে ১৯টি দেশের টাকার মান