এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল ঘোষণা
স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির বাকি বিষয়ের ফল প্রকাশের সিদ্ধান্ত আসবে বলে জানানো হয়েছে।
এর আগে এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফলাফল প্রকাশের দাবিতে সচিবলায়ে বিক্ষোভ করেন এইচএসসির পরীক্ষার্থীরা। সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দুপুরের দিকে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা।
তারা জানান, বন্যা ও কোটা সংস্কারসহ নানা কারণে গত ৫ মাস ধরে পরীক্ষার মধ্যে আছেন। এছাড়া কোটা সমন্বয় ও সরকার পতনের ১ দফা আন্দোলনে অনেক পরীক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে বারবার পরীক্ষার পেছানোর ফলে মানুষিকভাবে ভেঙ্গে পড়েছে শিক্ষার্থীরা। তাই আহতদের রেখে এ বছর আর পরীক্ষা দিতে চান না তারা।
এছাড়া তাদের এসএসসি ফলাফলের সঙ্গে সমন্বয় করে দ্রুত এইচএসসির ফলাফল প্রকাশের দাবিও জানান তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার সহজ উপায়