আগামীকাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ দল। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ জয়ের আশা নিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে শান্ত বাহিনী।
এই ম্যাচের স্কোয়াডে যুক্ত হয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না তিনি। যদিও পাকিস্তান শাহীনসের বিপক্ষে চার দিনের টেস্ট ম্যাচ খেলেছিলেন এই পেসার।
দ্বিতীয় টেস্ট ম্যাচের স্কোয়াডে যুক্ত হলেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। কেননা তার কাঁধের ইনজুরিটা এখনো ভালোভাবে সারেনি। আবার ইউনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে টিম ম্যানেজমেন্ট। তার কারণ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান আছে তিন পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানার।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য সম্ভাব্য সেরা একাদশ:
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস(উইকেটরক্ষক ব্যাটার) মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা