মিরাজের ৫ উইকেট, অল-আউট পাকিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর
টানা দুই বলে পাকিস্তানের শেষ দুই উইকেট তুলল বাংলাদেশ। আগের ওভারের শেষ বলে তাসকিনের বলে সালমান আউট হওয়ার পর মিরাজ তাঁর নতুন ওভারের প্রথম বলে ফেরালেন আবরার আহমেদকে।
সামনে এগিয়ে খেলতে চাওয়া আবরার বল মিস করে লিটনের হাতে স্টাম্পড হয়েছেন। পাকিস্তানের প্রথম ইনিংস থামল ২৭৪ রানে।
পাকিস্তানের শেষ উইকেটটি মিরাজের পঞ্চম। ৬১ রানে ৫ উইকেট নিলেন বাংলাদেশের ডানহাতি অফ স্পিনার।
আগের ওভারে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও মোহাম্মদ আলী বেশি ক্ষণ টিকলেন না। মিরাজের বলে স্লিপে সাদমান ইসলামের ক্যাচ হয়েছেন। মিরাজ নিলেন চতুর্থ উইকেট, পাকিস্তান হারাল অষ্টম ব্যাটসম্যান।
মেহেদী হাসান মিরাজের আগের ওভারেই এজড হয়েছিল খুররম শেহজাদের। বল নিচু হয়ে দ্রুতই চলে যায় স্লিপে। বলটি নাজমুলের আঙুলে লাগলেও আটকাতে পারেননি। তবে পরের ওভারে আর বাঁচতে পারেননি খুররম। মিরাজের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড–অফে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানকে।
তাঁর আগের ওভারে একটুর জন্য বেঁচে গেছেন আগা সালমান। কিন্তু এবার আর বাঁচতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। দুর্দান্ত এক ডেলিভারিতে রিজওয়ানকে নাজমুল হোসেনের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন নাহিদ। দ্বিতীয় টেস্টে এটাই তাঁর প্রথম উইকেট।
দুর্দান্ত ডেলিভারি! বলে ফ্লাইট দিয়ে ঝুলিয়ে ছেড়েছিলেন সাকিব আল হাসান। বাবর পেছনে পায়ে খেলতে গিয়ে ফাঁদে ফেঁসেছেন। বলটা তাঁর প্রত্যাশামতো টার্ন করেনি। আর্ম বল! বাবরের ব্যাটকে ফাঁকি দিয়ে বলটা আঘাত হেনেছে প্যাডে। আউটের আবেদন করতেই আঙুল তুলেছেন আম্পায়ার। বাবরও রিভিউ নেননি। ৭৭ বলে ৩১ রান করে আউট হলেন বাবর।
‘ওয়ান ব্রিংগস অ্যানাদার’ বলে একটা কথা আছে। মেহেদী হাসান মিরাজ সেই কথাটিই যেন মনে করিয়ে দিলেন। মধ্যহ্ন বিরতির পরপরই পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ফিরিয়েছেন মিরাজ। এবার তিনি আউট করলেন ওপেনার সাইম আইয়ুবকেও।
মাসুদের মতোই ফিফটি পেরিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন আইয়ুব। খেলছিলেন রয়েসয়ে, মাথা ঠান্ডা রেখে। কিন্তু মিরাজের ঝুলিয়ে দেওয়া বলে বড় শট খেলার ‘লোভ’ সামলাতে পারেননি। ক্রিজ ছেড়ে বেরিয়ে স্লগ করতে গিয়ে বলে ব্যাটের নাগাল পাননি। বল গিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের হাতে। বেল দুটি ফেলে আইয়ুবকে স্টাম্পড করেন লিটন।
১৪ মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে ম্যাচের শুরুতে নতুন বলটা তাঁর হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের প্রথম ওভারেই তাসকিন যা করলেন, সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলাই যায়।
ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন তাসকিন।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মির হামজা, আবরার আহমেদ ও মোহাম্মদ আলী।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (সহ–অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে