সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে দুনিয়া থেকে চলে গেলেন সাব্বির রহমান
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১৯ বছর বয়সী সাব্বির রহমান মারা গেছেন। তিনি গত এক মাস ধরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভিংলাবাড়ি এলাকায় তাঁর মৃত্যু হয়।
সাব্বির রহমান মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের বাসিন্দা হলেও ছোটবেলা থেকে তাঁর মায়ের সঙ্গে দেবিদ্বারের ভিংলাবাড়িতে থাকতেন। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। ওই সময় রাজনৈতিক উত্তেজনার কারণে কিছু দুষ্কৃতকারী থানায় হামলা চালিয়ে পুলিশের পিকআপভ্যান পুড়িয়ে দেয় এবং থানার পুলিশদের ওপর আক্রমণ করে। পাল্টা গুলিতে প্রায় ৬০ জন ছাত্র-জনতা আহত হন, এবং সাব্বিরও তাদের মধ্যে ছিলেন।
আহত হওয়ার পর সাব্বিরকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক মাস চিকিৎসার পর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি বাড়ি ফিরে আসেন। তবে পরদিন শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং প্রচণ্ড শরীরব্যথার কারণে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
সাব্বিরের মা রিনা বেগম জানান, দুই বছর আগে স্বামীর মৃত্যু হওয়ায় সাব্বির সংসারের দায়িত্ব নিয়েছিলেন এবং সিএনজি চালানো শুরু করেছিলেন। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানিয়েছেন, সাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে তাঁর দাফনের ব্যবস্থা করা হবে এবং প্রশাসন তাদের পাশে থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC পাসের পর একাদশে ভর্তির নিয়ম ও তারিখ ২০২৬
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- SSC-র পর কি নিয়ে পড়ব? বিজ্ঞান নাকি মানবিক
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- সৌদিতে বিনামূল্যে চিকিৎসা কখন পাবেন প্রবাসীরা, জানুন
- রেকর্ড দামের পথে স্বর্ণ, আজকের সর্বশেষ দর প্রকাশ
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- কুয়েতে হাজারো প্রবাসীর কোটি টাকা উধাও!
- সরকারি ছুটির তালিকায় নতুন সুযোগ, যেভাবে মিলবে৮ দিনের ছুটি
- প্রবাসে থাকলে অবশ্যই জানুন, সরকারের নতুন ১০ নির্দেশনা
- ২৯ কক্ষের আয়নাঘর ঘুরে যা বললেন চিফ প্রসিকিউটর
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ