আবহাওয়া সতর্কবার্তা: সারা দেশে বৃষ্টিপাতের আভাস, বন্দরে ৩ নম্বর সংকেত
আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বাংলাদেশের সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে সমুদ্রবন্দর এলাকায় চলছে ৩ নম্বর বিপৎসংকেত। আগামীকালের জন্যও একই পূর্বাভাস প্রযোজ্য হবে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে, এদিন দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে কিছুটা।
এদিকে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। সেইসাথে, বাংলাদেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী ৪৪ থেকে ৮৮ মিলিমিটার থেকে অতি ভারী ৮৯ মিলিমিটার বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ