৩ নেতার সঙ্গে শেষ হলো ড. ইউনূসের বৈঠক,কি সিদ্ধান্ত আসলো
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপির তিন নেতা—নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এবং সালাহউদ্দিন আহমেদ—আজ (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় এবং বেলা ১২টার দিকে বিএনপির প্রতিনিধি দলটি সেখানে থেকে বেরিয়ে আসে।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে, বৈঠকটি রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে রাষ্ট্রপতিকে অপসারণের দাবির মধ্যে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক ঔৎসুক্য সৃষ্টি করেছে এবং রাজনৈতিক গুঞ্জনকে আরও তীব্র করেছে।
যমুনা থেকে বের হয়ে আসার পর বিএনপির নেতাদেরও প্রশ্ন করা হয়, তাঁদের আলোচনায় রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ছিল কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয় সে জন্য তাঁরা খেয়াল রাখতে বলেছেন। এর বেশি আর কিছু বলেননি বিএনপির এই নেতা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন