চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয় দিয়ে শেষ করেছে। সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও তৃতীয় ম্যাচে ৮ উইকেট ও চতুর্থ ম্যাচে ১৮৩ রানের জয় তাদের সিরিজ জয় নিশ্চিত করে। শেষ ম্যাচেও দাপুটে খেলায় ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় তারা।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেয় আমিরাতের অনূর্ধ্ব-১৯ দল, তবে ব্যাটিং ব্যর্থতায় তারা ৪০.৩ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায়। আমিরাতের পক্ষে উদ্দিশ সুরি ৩৩ বলে ২৯ ও কিরন রাই ৪০ বলে ২৩ রান করেন।
বাংলাদেশের বোলিংয়ে দেবাশীষ সরকার ৪টি উইকেট নেন, আর আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, সামিউন বশির তারুল, ফারহান শাহরিয়ার ও রিজান হোসেন প্রত্যেকে একটি করে উইকেট পান।
১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা কোনো চাপ ছাড়াই ২০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। জাওয়াদ আবরার ৪৬ বলে ৪১ রান করে আউট হলেও অধিনায়ক কালাম সিদ্দিকি আলিন ও শাহরিয়ার আজমির তুর্য দলকে জয় এনে দেন। আলিন ৪২ বলে ৪১ ও তুর্য ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচটি শেষ করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- আগামীকাল বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্সের হাইভোল্টেজ লড়াই! সম্ভাব্য একাদশ ও ম্যাচ শুরুর সময়
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস: দৌলতদিয়ায় তোলপাড় (ভিডিওসহ)
- সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম ভিয়েতনাম ওব্রাজিল বনাম ফ্রান্স