সব জল্পনা কল্পনার অবসান জাতীয় দলে ফিরবেন কি না জানিয়ে দিলেন তামিম
তামিম ইকবাল দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও আবার মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। গেল বছরের সেপ্টেম্বর মাসে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম। এরপর থেকে জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচে তাকে দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে অনুশীলনে ফিরেছেন এই অভিজ্ঞ ওপেনার, যা অনেকের মনে আবারও তাকে জাতীয় দলের জার্সিতে দেখার আশা জাগিয়েছে।
তামিমের অনুশীলনে ফেরার এই খবরকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে নানা জল্পনা। অনেকের ধারণা, হয়তো শীঘ্রই জাতীয় দলে তার প্রত্যাবর্তন হতে পারে।
আজ একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, 'আমি দলে ফিরছি এসব মিডিয়ার করা। আমি দলে ফিরছি না, এটাও আপনাদের (মিডিয়ার) করা। আমি একবারও কি বলেছি দলে ফিরছি, কিংবা দলে ফিরবো না?'
'মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, যারা ইউটিউবে কনটেন্ট করেন তারা এমনভাবে সাজিয়ে নাটক করছেন, যেন মনে হয় আমি বোর্ডের সাথে মজা নিচ্ছি। বলেন, ওরা নিজেদের মতো করে গল্প সাজায়, রেপুটেশন (সুনাম) খারাপ করে আমার। যেখানে আমি কোনো কমেন্টই (মন্তব্য) করছি না।'-যোগ করেন তিনি।
তামিমকে ঘিরে গুঞ্জন না ছড়াতে সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'সবাইকে অনুরোধ করবো, আমার ফেরা বা না ফেরা নিয়ে যতক্ষণ না আমার মুখ থেকে কোনো স্টেটমেন্ট শুনছেন ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না। আরেকটি বিষয়, আমি দলে ফিরতে চাইলেই যে, দল স্বাগত জানাবে তা-ও তো না। যদি বোর্ড-নির্বাচকরা মনে করেন আমার প্রয়োজন, তারপর তো আমি ফিরতে চাই কি না সেটাও তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত……।'
'এখন যেটা হচ্ছে, শেষ তিন-চার মাস দেখছি আমাকে অধিনায়ক বানিয়ে দেয়া হচ্ছে, আবার দলে নেয়া হচ্ছে আবার ফেরাতে চায় না- সবকিছুই কিন্তু বুঝতে পারছেন কারা তৈরি করছে। এসবের একটাতেও কিন্তু আমার মন্তব্য খুঁজে পাওয়া যাবে না।'-যোগ করেন তিনি।
দলে ফেরা কিংবা না ফেরার বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, 'এ ব্যাপারে কারো সাথে আলোচনা হয়নি। কারোর সাথে কখনো কথাও বলিনি। আমি এখন ব্যাটিং শুরু করেছি বিপিএলের কথা মাথায় রেখে। বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছি। এর বাইরে এই মুহূর্তে মাথায় আর কিছু নেই।'
ব্যাটিং অনুশীলন দেখে নানা গুঞ্জন তৈরি হচ্ছে এটি নিয়ে তামিম বলেন, 'আমি তো বলিনি জাতীয় দলের জন্য তৈরি হচ্ছি। কিংবা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের জন্য তৈরি হচ্ছি। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই।'
ক্যারিবীয়ান সফরের জন্য ব্যক্তিগতভাবে তৈরি হতে চান কিনা, জবাবে তামিম বলেন, 'এই মুহূর্তে এই ধরনের কোনো পরিকল্পনা নেই। একদম পরিষ্কার জবাব, আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live