খালেদা জিয়ার লন্ডনে যাওয়া নিয়ে যা জানা গেল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রোববার (১০ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া চলছে এবং এই কাজগুলো সম্পন্ন হলেই তিনি দেশ ছাড়বেন।
আমীর খসরু বলেন, "ম্যাডাম (খালেদা জিয়া) বিদেশ যাচ্ছেন, তবে কিছু কাজ বাকি রয়েছে। সেই প্রক্রিয়া চলছে এবং সেগুলো সম্পন্ন হলে তিনি যাবেন।" বিদেশে যাওয়ার সময়কাল নিয়ে তিনি বলেন, "এটা এখন বলা যাচ্ছে না। যদি দুই-তিন দিনের মধ্যে কাজগুলো শেষ হয়, তবে দুই-তিন দিনের মধ্যে তিনি যাবেন। এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ হলে, এক সপ্তাহ পর তিনি যাবেন। তবে আমরা আশা করছি, খুব বেশি সময় লাগবে না।"
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তার মধ্যে রয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস এবং চোখের সমস্যা। দলীয় সূত্র জানায়, খালেদা জিয়াকে প্রথমে লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি যেতে পারেন।
বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন বিএনপি নেতারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না