ব্যাটিংয়ে বাংলাদেশ
রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, তবে সেই উত্তেজনার মাঝেও অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনাল। যেখানে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, বাংলাদেশ এবং ভারত। টস হেরে, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল, অধিনায়ক আজিজুল হক তামিমের নেতৃত্বে। ভারতীয় অধিনায়ক মোহাম্মেদ আমান টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
এটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য একটি বিশেষ মুহূর্ত, কারণ ২০১৯ যুব এশিয়া কাপের ফাইনালে তারা ভারতের কাছে মাত্র ৫ রানে হেরেছিল। তবে, গত ২০২৩ সালের আসরে দুই দল সেমিফাইনালে মুখোমুখি হলে, বাংলাদেশ সেই ম্যাচে ভারতকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। এরপর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতে নেয়।
এটি বাংলাদেশের জন্য টানা দ্বিতীয়বার, এবং মোটে তৃতীয়বার যুব এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ। ভারতীয় যুবারা এই টুর্নামেন্টে রেকর্ড ৮টি শিরোপা জিতেছে, আর বাংলাদেশ একমাত্র শিরোপা জয় করেছে গত আসরে। এখন দুই দলের মধ্যকার এই রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাবে কে হয়ে উঠবে চ্যাম্পিয়ন।
ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ : আয়ুশ মহাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মোহাম্মেদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হারভানশ সিং (উইকেটরক্ষক), কিরান চোরমালে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিত গুহ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- আইপিওর অর্থে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা বিএসইসির