ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, আবহাওয়া অধিদফতরের নতুন পূর্বাভাস
শীতপূর্ব মৌসুম চলাকালীন সময়ে দেশে একদিকে শীতের অনুভূতি বাড়ছে, অন্যদিকে আবহাওয়া অধিদফতরের নতুন পূর্বাভাসে ৪৮ ঘণ্টার মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, "আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। রাতের শেষ থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, আর দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।"
এছাড়া, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। অন্যান্য অঞ্চলে সামান্য তাপমাত্রা হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই থাকবে, অর্থাৎ দেশব্যাপী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে, শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মানুষকে কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ