চট্টগ্রামের পরিস্থিতি থমথমে: ব্যাপক সং*ঘ*র্ষ, ১৫ জন আ*হ*ত
চট্টগ্রামের সীতাকুণ্ডে শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির এক গ্রুপের ওপর অন্য গ্রুপের হামলা হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে, এতে অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন তার অনুসারীদের নিয়ে বিজয় দিবসের শোভাযাত্রা শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা ঐ এলাকায় অবস্থান করছিলেন। পরে বেলা ১টার দিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল হাসান তার অনুসারীদের নিয়ে আলাদা শোভাযাত্রা শেষে একই শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান।
এসময় মহিউদ্দিনের অনুসারীরা তাদের উদ্দেশে উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে মহিউদ্দিনের অনুসারীরা জাহেদুলের অনুসারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালায়। হামলায় আহত হন অন্তত ১২ থেকে ১৫ জন।
আহতদের মধ্যে সলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, যুবদল নেতা মুসা, বাদল, দুলাল, সোলেয়মান, ছাত্রদলের মাহিদ, শিহাব, রাকিব, সাগর ও শহিদুলসহ আরও কয়েকজন রয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার ব্যাপারে জাহেদুল হাসান অভিযোগ করে বলেন, “আমরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে মহিউদ্দিনের অনুসারীরা উসকানিমূলক স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা শুরু করে। তারা আমার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরও করে। তাদের হামলায় আমাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন।”
মোহাম্মদ মহিউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি, তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
ঘটনার পর সলিমপুর ইউনিয়নের বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইদিন সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোহাম্মদ কমল কদর ও সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সলিমপুর ইউনিয়নের সকল রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে।
এই হামলার ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব পুরো এলাকার রাজনৈতিক পরিস্থিতিতে পড়তে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আবারও কমলো স্বর্ণের দাম
- আজ আবার ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়?
- রমজানে তারাবির নামাজ: নিয়ম, নিয়ত, দোয়া ও ফজিলত বিস্তারিত
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬)
- এইচএসসি পরীক্ষা ২০২৬: ফরম পূরণ শুরু, জানুন বোর্ড ফি ও নিয়ম
- অবসরের ভেঙে আবারও আকাশী-সাদা জার্সিতে অ্যাঞ্জেল ডি মারিয়া?
- শেয়ারবাজারের দক্ষতা বৃদ্ধিতে বিআইসিএম ও ডিবিএ’র বড় সমঝোতা
- ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বাংলাদেশিদের জন্য দারুন সুখবর
- ২০২৬ বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, জানুন কার বেতন কত
- শেয়ারবাজারে তিন দিনের পর লেনদেন ৯০০ কোটি টাকার নিচে
- ঈদের আগেই ফ্যামিলি কার্ডে নগদ টাকা পাচ্ছেন যারা
- স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ: আজ থেকে ৩৬ দিনের বড় ছুটি
- আজকের ইফতারের সময়সূচি: (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬)
- নামজারি ছাড়াই জমি বিক্রি! ৪টি সহজ নিয়ম জেনে নিন
- এনআইডি সংশোধনে বড় বদল: সব আবেদন যাবে ডিজির কাছে