ব্যাপক হারে বাড়বে তেলের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে দামেও। মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া নীতি এবং চীনা অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদক্ষেপের কারণে চলতি বছরজুড়ে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লার দাম বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে নিউইয়র্কভিত্তিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকনোমিকস।
ট্রেডিং ইকনোমিকসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৭৩.৪০ ডলারে। এক সপ্তাহের ব্যবধানে এই তেলের দাম বেড়েছে ৩.৯৬ শতাংশ।
পূর্বাভাস বলছে, বছরের প্রথম প্রান্তিকে এই তেলের দাম ৭৩ ডলার ছাড়িয়ে যাবে। দ্বিতীয় প্রান্তিকে তা বাড়বে ৭৫.০৪ ডলারে এবং বছরের শেষে ৭৮.৫২ ডলারে পৌঁছাবে।
অন্যদিকে, ব্রেন্ট ক্রুড তেলের বর্তমান দাম প্রতি ব্যারেল ৭৬.১৮ ডলার। এই দামও ক্রমাগত বাড়তে থাকবে, এবং ২০২৫ সালের ডিসেম্বরে এটি ৮১ ডলার অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।
গ্যাসোলিনের বর্তমান বাজারমূল্য প্রতি গ্যালন ২.০৬ ডলার। বছরের শেষে এই দাম বেড়ে দাঁড়াবে ২.২২ ডলারে। চাহিদার সঙ্গে সঙ্গে সরবরাহের সীমাবদ্ধতাও এই দাম বাড়ানোর অন্যতম কারণ বলে উল্লেখ করেছে ট্রেডিং ইকনোমিকস।
শুক্রবার সকালে বিশ্ববাজারে প্রতি টন কয়লার দাম ছিল ১২৪.৬০ ডলার। যদিও এক মাসের ব্যবধানে কয়লার দাম ৭.৮১ শতাংশ কমেছে, তবে ২০২৫ সালের ডিসেম্বরে এই দাম বেড়ে প্রতি টন ১৩৪.৬৭ ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বর্তমানে প্রতি এক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) প্রাকৃতিক গ্যাসের দাম ৩.৬৬ ডলার। প্রতি প্রান্তিকে এটি ধীরে ধীরে বেড়ে ডিসেম্বরে ৪.৫৮ ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে ট্রেডিং ইকনোমিকস।
বিশ্লেষকদের মতে, মার্কিন ও চীনা অর্থনৈতিক পরিকল্পনার ফলে বিশ্ববাজারে জ্বালানির চাহিদা বেড়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের বাড়তি মনোযোগ এবং সরবরাহ চেইনে চ্যালেঞ্জের কারণে বছরের বাকি সময়জুড়ে জ্বালানির দাম বাড়বে।
বিশ্ববাজারে জ্বালানির এই ঊর্ধ্বমুখী প্রবণতা সরাসরি প্রভাব ফেলবে আমদানি-নির্ভর দেশগুলোর অর্থনীতিতে। বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রেডিং ইকনোমিকসের পূর্বাভাস অনুসারে, চলতি বছরজুড়ে সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধি অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে জ্বালানি খাতে কার্যকর নীতি গ্রহণ এবং চাহিদা ব্যবস্থাপনা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক
- খাতা পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা