ব্রেকিং নিউজ: হুট করে গোপালগঞ্জে ব্যাপক সং ঘ র্ষ, আহত ২০
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দেয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর সমর্থকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলেন। এর ফলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এই ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং হাতাহাতিতে জড়ায়।
সংঘর্ষে আহত অন্তত ২০ জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে।"
পোস্টার ছেঁড়ার মতো একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- ব্রাজিল বনাম হাইতি: জানুন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আজকের খেলার সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি
- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয় ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার সহজ উপায়
- ইউএসএ বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সুইজারল্যান্ড বনাম বসনিয়া: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- স্কটল্যান্ড বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE