ব্রেকিং নিউজ: ২ সমন্বয়ককে গ্রেপ্তার করলো যৌথ বাহিনী
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে অভিযান চালিয়ে দুই সমন্বয়ককে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন জিল্লুর রহমান হৃদয় (২৮) ও মাসুদ রানা (২৬)। আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে আমুয়াকান্দা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারত থেকে চোরাচালান হয়ে আসা চিনি ও জিরার মজুত পাওয়া যায়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করা হয়েছে। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোরাচালান নিয়ে নানা অভিযোগ উঠছিল। যৌথ বাহিনীর এ অভিযানে এলাকায় চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপের আশার আলো দেখছে জনগণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন