সিইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, এলাকায় থমথমে পরিস্থিতি
চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিইপিজেডে শুরু হওয়া এই সংঘর্ষের ঘটনায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘণ্টাখানেক ধরে লড়াই চালান। যদিও এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবুও সিইপিজেড এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান জানান, সিইপিজেডের একটি নির্মাণাধীন ভবনে কয়েকজন চোর প্রবেশ করেছিল। তাদের সিকিউরিটি সদস্যরা আটক করে। এরপর আশপাশের কারখানাগুলোর শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, চোর সন্দেহে শ্রমিকদের মারধর করা হচ্ছে। এই গুজবে উত্তেজিত হয়ে কয়েক শত শ্রমিক রাস্তায় নেমে এসে নির্মাণাধীন ভবনের দিকে ইটপাটকেল ছোঁড়েন এবং যানবাহন ভাঙচুর করেন।
ঘটনা শোনার পর ইপিজেড থানা, শিল্প পুলিশ ও র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশ বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। শিল্প পুলিশের এসপি সুলাইমান জানান, এক ঘণ্টার মধ্যে সংঘর্ষ থামানো সম্ভব হলেও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
এ ঘটনায় সিইপিজেড এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং বর্তমানে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ