অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নিরাপত্তা আরও শক্তিশালী করতে গুগলের ‘আইডেনটিটি চেক’ ফিচার
গুগল তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নিরাপত্তা আরও উন্নত করতে নতুন একটি ফিচার, ‘আইডেনটিটি চেক’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে স্মার্টফোনে কিছু বিশেষ সেটিংস এবং সংবেদনশীল তথ্য ব্যবহারের জন্য ব্যবহারকারীদের বায়োমেট্রিক অথেনটিকেশন বা আঙুলের ছাপ এবং চেহারা শনাক্তকরণের মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে।
নতুন এই সুবিধাটি চালু থাকলে, গুগল পাসওয়ার্ড ম্যানেজার থেকে সংরক্ষিত পাসওয়ার্ড বা পাসকি দেখতে এবং ক্রোম ছাড়াও অন্যান্য অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পূরণ করতে বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক হবে। শুধু পাসওয়ার্ড নয়, স্মার্টফোনের স্ক্রিন লক, পিন বা প্যাটার্ন পরিবর্তন, ডিভাইস রিসেট এবং অ্যান্টি-থেফট ফিচার বন্ধ করা- এই ধরনের গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়েও পরিচয় যাচাই করতে হবে। এছাড়াও, গুগল অ্যাকাউন্টের পরিবর্তন, ডেভেলপার অপশন চালু করা, বা নতুন ডিভাইস সেটআপ করার ক্ষেত্রেও একই নিরাপত্তা ব্যবস্থা প্রযোজ্য হবে।
গুগল জানিয়েছে, ‘আইডেনটিটি চেক’ সুবিধাটি ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর জন্য কাজ করবে, যার ফলে অননুমোদিত ব্যক্তিদের জন্য স্মার্টফোনের অ্যাক্সেস পাওয়া কঠিন হবে। বর্তমানে, এটি শুধু গুগলের পিক্সেল ফোনের অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণ এবং স্যামসাং গ্যালাকির ওয়ান ইউআই ৭ সফটওয়্যার সংস্করণে চলা কিছু নির্দিষ্ট মডেলে ব্যবহার করা যাবে।
গুগল আশা করছে, এই ফিচারের মাধ্যমে স্মার্টফোনের নিরাপত্তা আরও শক্তিশালী হবে, এবং ব্যবহারকারীদের তথ্য ও প্রাইভেসি সুরক্ষিত থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন