ব্রেকিং নিউজ: ওবায়দুল কাদের গ্রেপ্তার, জানা গেল আসল সত্য খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে জানিয়েছে, ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের দাবিটি কোনোভাবেই সত্য নয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করে বিশ্বস্ত গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্র পর্যালোচনা করে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা রকম আলোচনা চলছিল। সরকারের পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতার বক্তব্য এবং উপস্থিতি দেখা গেলেও, ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে বা বিবৃতি দিতে দেখা যায়নি। বর্তমানে তিনি কোথায় রয়েছেন, সে বিষয়েও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তারা জনগণকে অনুরোধ জানিয়েছে, গুজব থেকে দূরে থাকার এবং যেকোনো তথ্য শেয়ার করার আগে বিশ্বস্ত সূত্র থেকে তা যাচাই করার।
ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। তথ্য যাচাই না করে এমন গুজব প্রচার না করার জন্য সবাইকে সতর্ক থাকা জরুরি। রিউমর স্ক্যানারের মতে, এমন মিথ্যা তথ্য সমাজে অস্থিরতা তৈরি করতে পারে, যা থেকে সবাইকে সাবধান থাকতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা