ক্যাডেট কলেজে ভর্তি: লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
আজ (২ ফেব্রুয়ারি) ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ ৭ম শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল ক্যাডেট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। গত ৪ জানুয়ারি দেশের ১২টি ক্যাডেট কলেজে একযোগে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ফল অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় ওই দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ এবং সময় ৪ ফেব্রুয়ারি ক্যাডেট কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষাগুলি ঢাকা সেনানিবাসের ২৫ নম্বর বেংগলে (সিগন্যাল গেইট/অফিসার্স মেস-সি সংলগ্ন) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাবা-মাকেও উপস্থিত থাকতে হবে।
ক্যাডেট কলেজগুলো বাংলাদেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যক্রম নয়, বরং সহশিক্ষা ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শারীরিক ও মানসিক দক্ষতা অর্জন করে। এভাবে ক্যাডেটরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৬০০টি আসনের বিপরীতে ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। বর্তমানে দেশের ৯টি ক্যাডেট কলেজ ছেলেদের এবং ৩টি মেয়েদের জন্য চালু রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ