‘অপারেশন ডেভিল হান্ট’:
৪০ আওয়ামী লীগ নেতাকর্মী আটক
দেশজুড়ে চালানো হচ্ছে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। এর অংশ হিসেবে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। নিরাপত্তা জোরদার এবং নাশকতামূলক কার্যক্রম দমনে চালানো এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থান নিয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ সুপার বলেন, "আটক ব্যক্তিরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে। এসব কার্যক্রম ঠেকাতেই গাজীপুরে এ অভিযান পরিচালিত হচ্ছে।"
এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার রাতভর এই অভিযান পরিচালনা করেছে। তবে তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আটক বা গ্রেপ্তারের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
‘অপারেশন ডেভিল হান্ট’ ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নাশকতা ঠেকাতে এই অভিযান আরও জোরদার করা হবে। সরকারের কড়া নজরদারির মধ্যে এ অভিযান কতদিন চলবে, তা এখনো নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন