বিএনপি চাইলেই এককভাবে সরকার গঠন করতে পারত
বাংলাদেশে একমাত্র শান্তিপূর্ণ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া। তিনি বলেছেন, বিএনপি ব্যতীত দেশে আর কোনো রাজনৈতিক দল নেই যারা সত্যিকার অর্থে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মাদারীপুরের ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহাজাদা মিয়া বলেন, “আমাদের সামনে কঠিন সময় আসতে পারে। দলকে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সতর্ক করেছেন, যাতে আমরা দলীয় ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যেতে পারি।”
তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি দল, যারা চাইলেই এককভাবে সরকার গঠন করতে পারত। কিন্তু আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা চাই, জনগণ যাকে নির্বাচিত করবে, তারাই দেশ পরিচালনা করুক। আমাদের রাজনীতি উদারপন্থার, যেখানে জনগণের মতামতই মুখ্য।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে শাহাজাদা মিয়া বলেন, “দেশের মানুষ নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে, সেই দলই সরকার গঠন করবে।”
প্রধানমন্ত্রিত্বের মেয়াদসংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমান চাইলে সারাজীবন প্রধানমন্ত্রী থাকতে পারতেন। তবে তারা গণতন্ত্রে বিশ্বাসী, তাই এই সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দিয়েছেন। কারণ জনগণই হলো মূলশক্তি।”
সম্মেলনে তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সকল বিভেদ ভুলে একসাথে কাজ করার তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কেন্দ্রীয় সদস্য ইয়াসমিন আরা হক, সাইফুল ইসলাম পটু, শফিকুর রহমান কিরণ, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- OPPO Find X10 Pro Max-এ তিন ২০০MP ক্যামেরা, ব্যাটারি ৮,০০০mAh
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক