রমজানে ১০০ টাকায় মিলবে গরুর মাংস
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষ দুশ্চিন্তায়, তখন সাতক্ষীরায় মিলবে ব্যতিক্রমী স্বস্তির খবর। মাত্র ১০০ টাকায় গরুর মাংস! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সবার ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে এবং রমজানের পবিত্রতা বজায় রাখতে প্রাণিসম্পদ অধিদপ্তর এ উদ্যোগ নিয়েছে।
শনিবার (১ মার্চ) সাতক্ষীরা জেলা সদরের সংগীতা মোড়ে আনুষ্ঠানিকভাবে এ বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। যেখানে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস, এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
এক নজরে মিলবে যা:
গরুর মাংস: ৬৫০ টাকা কেজি, তবে একজন সর্বোচ্চ ১০০ টাকার মাংস কিনতে পারবেন।
দুধ: প্রতি লিটার ৭০ টাকা।
ডিম: প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ রমজানে কম দামে পুষ্টিকর খাবার কিনতে পারেন। তিনি আশ্বাস দেন, “এ কার্যক্রম দ্রুত আরও সম্প্রসারিত হবে, যাতে বেশি মানুষ উপকৃত হতে পারেন।”
ব্যবসায়ীদের কারসাজিতে যখন বাজার অস্থিতিশীল, তখন সরকারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, রমজানে এমন আয়োজন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য আশীর্বাদস্বরূপ।
এমন ব্যতিক্রমী উদ্যোগ যদি দেশজুড়ে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও এটি হতে পারে এক দুর্দান্ত স্বস্তির খবর!
লতা/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব