রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া: মারা গেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। রবিবার (০২ মার্চ) সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে জানাজার স্থান এবং সময় কিংবা দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
অধ্যাপক শাহিদা রফিক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম, যার ফলে তিনি শয্যাশায়ী ছিলেন। তবে তার স্ত্রী অধ্যাপক শাহিদা রফিক সুস্থ ছিলেন, কিন্তু কিছুদিন আগে তিনি হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষপর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যাপক শাহিদা রফিকের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন