দাবি পূরণ না হলে নির্বাচন হবে না: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: "আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হবে না,"—এমনই ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম আরও বলেন, “যে হাসিনার নির্দেশে দেশের নিরীহ মানুষ হত্যার শিকার হয়েছে, তার বিচার না দেখে দেশের মানুষ কীভাবে নির্বাচন নিয়ে ভাববে? খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, এবং ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে।"
তিনি সতর্ক করে বলেন, “যতদিন না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার হবে, ততদিন এই দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। আর যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি, ততদিন বাংলাদেশে নির্বাচন কথা চিন্তা করা যাবে না।”
সারজিস আরো বলেন, “আমরা রাজপথে ছিলাম, আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছিল। আজও মায়েরা চোখের পানিতে আমাদের পথ দেখাচ্ছেন। আমরা মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে যেতে চাই। আমরা শুধু একটি অনুরোধ করতে পারি, আমাদের মায়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, আমাদের যে সংগ্রাম, তাতে তারা আমাদের সবচেয়ে বড় শক্তি।”
এদিকে, আজ বিকেল ৩টায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।
এছাড়া, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি।
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি