সাকিবকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পোষ্ট ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: গত বছরের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায় এবং দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনাসহ দলের অনেক নেতাকর্মী। এই সময়ের মধ্যে গ্রেফতার হন বেশ কিছু রাজনৈতিক নেতা, আবার কেউ কেউ আত্মগোপনে চলে যান। ক্রীড়াঙ্গনেরও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিরা পালিয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে অন্যতম, গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি গণঅভ্যুত্থানের পর থেকে বিদেশে অবস্থান করছেন।
এদিকে, প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন তার ফেসবুক পেজে সাকিব আল হাসান নিয়ে একটি পোস্ট করেছেন। তিনি আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে এবং বিএনপি-জামায়াতের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। সাকিবের প্রসঙ্গে ইলিয়াস লিখেন, "আওয়ামী লীগের চোর সবাইকে বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিয়েছে, তাহলে সাকিবের কী দোষ?" এমন মন্তব্যে সাকিবের প্রতি সহানুভূতির প্রকাশ দেখা যায়।
এছাড়া, তিনি সাকিবের পরিবারের রাজনৈতিক অবস্থানও উল্লেখ করেছেন, জানিয়ে দেন যে সাকিবের পুরো পরিবার বিএনপি পন্থী। এই মন্তব্যের মাধ্যমে তিনি কি সাকিবের প্রতি নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন, তা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। তার ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, "সাকিবের বিদায়টা সুন্দর হোক, এটাই চাই," যা তার সাকিবের প্রতি সহানুভূতির প্রকাশ।
এদিকে, সাকিব আল হাসান নিজেও তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশ না নেওয়ায় দুঃখ প্রকাশ করেন। আন্দোলন চলাকালীন সরকারের কঠোর পদক্ষেপের পরেও সাকিব কিছু বলেননি, যা তার নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে, সাকিব এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন।
এই পরিস্থিতির মধ্যে, সাকিব আল হাসানের দেশে ফিরে আসা এবং রাজনীতিতে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)