IPL 2025: ৭৫ লাখে দল পেলেন নিলামে অবিক্রিত থাকা পেসার
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার কেন্দ্রবিন্দু আইপিএল ২০২৫ শুরু হতে যাচ্ছে ২২ মার্চ। তবে আসর শুরুর আগেই দল বদলের হাওয়ায় আলোচনায় সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
নিলামে হায়দরাবাদ ১ কোটি রুপিতে ব্রাইডন কার্সকে দলে ভেড়ালেও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। আইপিএলের আগে ফিট হওয়া সম্ভব নয়, তাই বিকল্প খুঁজতে হয় দলকে।
কার্সের বদলি হিসেবে যোগ দেওয়া মুল্ডার শুধু একজন পেসার নন, বরং একজন কার্যকর অলরাউন্ডারও। পেসের সঙ্গে ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখতে সক্ষম তিনি। হায়দরাবাদ তাকে ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে দলে নিয়েছে।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা গেছে মুল্ডারকে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। ১১টি টি-টোয়েন্টি, ১৮টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলে ৬০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৯৭০ রান।
সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের আইপিএল যাত্রা শুরু করবে ২৩ মার্চ, ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। মুল্ডার কি পারবেন হায়দরাবাদকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে? সমর্থকদের চোখ এখন সেই দিকেই!
জামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন