আইপিএলে মুস্তাফিজের দল না পাওয়ার কারণ
নিজস্ব প্রতিবেদক: মুস্তাফিজুর রহমান যেন পুনর্জন্ম পেয়েছিলেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। ধোনির অধীনে নতুন উদ্যমে বল হাতে আগুন ঝরিয়েছিলেন এই বাংলাদেশি পেসার। আইপিএল ২০২৪ মৌসুমে মাত্র ৯ ম্যাচেই ১৪ উইকেট শিকার করে নিজের সামর্থ্যের নতুন করে জানান দিয়েছিলেন তিনি। কিন্তু এত দুর্দান্ত পারফরম্যান্সের পরও চেন্নাই কেন তাকে রিটেন করেনি? প্রশ্নটি এখন ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। এরপর নিলামেই তাকে কেউ দলে নিতে চায়নি। থাকেন অবিক্রিত।
এই সিদ্ধান্তের পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী 'ক্যাপ্ট প্লেয়ার'দের রিটেন করতে হলে দলগুলোকে কমপক্ষে ১১ কোটি রুপি খরচ করতে হবে। ক্যাপ্ট প্লেয়ার বলতে বোঝানো হচ্ছে সেইসব ক্রিকেটারকে, যারা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করেছেন। মুস্তাফিজ এই তালিকায় পড়ায়, তাকে ধরে রাখতে চেন্নাইকে বিশাল অঙ্কের অর্থ খরচ করতে হতো। ফ্র্যাঞ্চাইজিটি সেই খরচ এড়ানোর পথ বেছে নেয়।
দ্বিতীয়ত, বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) সাধারণত আইপিএলের পুরো মৌসুমের জন্য খেলোয়াড়দের এনওসি (No Objection Certificate) দিতে অনীহা প্রকাশ করে। বিসিবির এই কঠোর অবস্থানের ফলে আইপিএলের দলগুলো বরাবরই বাংলাদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার আগে দ্বিধায় থাকে। কোনো ফ্র্যাঞ্চাইজি চাইবে না ১১ কোটি রুপি খরচ করে এমন একজন খেলোয়াড়কে রিটেন করতে, যিনি পুরো মৌসুম খেলতে না-ও পারেন।
তমাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ