বায়ুত্যাগের শব্দ হলো কাল, পুলিশের হাতে আটক আ. লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে এক অভিনব ঘটনার সাক্ষী হলো সবাই। পুলিশের অভিযান এড়াতে আওয়ামী লীগের এক নেতা লুকিয়েছিলেন বাড়ির বাথরুমের ওপরের স্টোররুমে। তবে তার গোপন আস্তানা ফাঁস হয়ে যায় এক অপ্রত্যাশিত কারণে—বায়ুত্যাগের শব্দ!
রবিবার (৯ মার্চ) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য স্টোররুমের নিচে দাঁড়িয়ে অভিযুক্ত নেতাকে বেরিয়ে আসার নির্দেশ দিচ্ছেন। নির্দেশ পেয়ে তিনি লুকিয়ে থাকা স্টোররুমের ঢাকনা সরিয়ে নিচে নেমে আসেন। এরপর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়েই তিনি বাথরুমের ওপরে অবস্থিত স্টোররুমে আশ্রয় নেন। প্রথমে পুলিশ তার অবস্থান নিশ্চিত করতে না পারলেও একসময় বায়ুত্যাগের শব্দ শুনে সন্দেহ হয়। এভাবেই তার লুকানোর প্রচেষ্টা ব্যর্থ হয়।
ঘটনাটি চট্টগ্রামের কোনো এক এলাকার বলে জানা গেছে। তবে পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কেউ এটিকে কৌতুকের চোখে দেখছেন, কেউ আবার বলছেন—কপালের দোষ!
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক