এবার রোজা হতে পারে ২৯ না ৩০টি জানালেন জ্যোতির্বিদরা
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মার্চ আরব দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকদের মতে, এ বছর শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ (শনিবার) দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে আরব দেশগুলোতে এবার রমজান মাস ৩০টি দিন পূর্ণ করতে পারে এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৩১ মার্চ (সোমবার)।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বিশ্লেষণ অনুযায়ী, চাঁদ দেখার জ্যোতির্বিজ্ঞানগত পূর্বাভাস অনুযায়ী, ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। এই কারণে, ঐদিন ঈদের ঘোষণা আসার সম্ভাবনা নেই।
তবে কিছু দেশে চাঁদ দেখার ক্ষেত্রে ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করা হয়। এর ফলে, বিশ্বের কোথাও কোথাও পরদিন অর্থাৎ ৩০ মার্চ (রোববার) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা আসতে পারে। যেসব দেশ চাঁদ দেখার চিরায়ত পদ্ধতি ব্যবহার করে, সেখানে স্থানীয় পর্যবেক্ষণ অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, ২৯ মার্চ শনিবার দুপুরে মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়াসহ পশ্চিম আরব বিশ্বের কিছু অংশে একটি আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সূর্যগ্রহণ একটি স্পষ্ট জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা, যা খালি চোখে দেখা যায়। এটি নিশ্চিত প্রমাণ হিসেবে কাজ করে যে, ওই সময় বা তার পরবর্তী সময়ে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈজ্ঞানিক ও পর্যবেক্ষণযোগ্য এই প্রমাণের ভিত্তিতে ২৯ মার্চ চাঁদ দেখা গেছে বলে দাবি করা বিজ্ঞানসম্মত হবে না। এটি জ্যোতির্বিদ্যার বাস্তবতাকে অস্বীকার করবে এবং স্পষ্টতই ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।
ফলে, এবারের রমজান মাস ৩০টি পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল এবং আরব দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ (সোমবার)।
আব্দুল কাদের/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে নতুন সুখবর, সহজ হচ্ছে মার্জিন বিধিমালা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- SSC Board Result 2026: ঘরে বসেই Challenge করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম ও রুপার সর্বশেষ দাম
- মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১২ আগস্ট ২০২৬)
- বাংলাদেশের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, বাড়ল শ্রেণি
- ১৫ মাস ছুটি জমা থাকলেও আছে শর্ত, ২৮ দিনের ছুটি নিয়ে বড় ভুল ধারণা
- একটানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অধিদপ্তর
- ২০২৪ সালের পর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোথায় দেখা যাবে?
- গলায় রামদা ঠেকিয়ে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ
- বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে যেসব শর্ত
- এমপির বাড়ি-সম্পত্তি লিখে নিয়ে এরপর যা ঘটল সম্পত্তি
- ১০ বছর ধরে নিখোঁজ, ডায়েরিতে লেখা এক শব্দেই মিলল হদিস
- ডনের সঙ্গে সামিরার ছবি নিয়ে এতদিনের বিতর্কে নতুন তথ্য