আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে জামায়াতের আমির মন্তব্য
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ কখনো মেনে নেবে না। আজ শুক্রবার সকালেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন।
ফেসবুকে দেওয়া পোস্টে শফিকুর রহমান বলেন, "বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর, ২০২৪ সালের ৩৬ জুলাই মহান আল্লাহর মেহেরবানিতে আমাদের জাতি পেয়েছে একটি নতুন বাংলাদেশ। এ জন্য আমরা আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জানাই।"
তিনি আরও বলেন, "কিন্তু, বর্তমান পরিস্থিতিতে কিছু পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভিতরে ও বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।"
শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, "এখন বাংলাদেশের ১৮ কোটি নির্যাতিত মানুষের সবচেয়ে বড় দাবি হচ্ছে গণহত্যাকারীদের বিচার। শহীদ পরিবারের পুনর্বাসন, আহত ও পঙ্গু ছাত্র-তরুণ-যুবক এবং মুক্তিকামী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ১৫ বছরের রাজনৈতিক অস্থিরতা দূর করে মৌলিক সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।"
তিনি আরও বলেন, "বর্তমান সময়ে জনগণের একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত গণহত্যার বিচার। এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই।"
এদিকে, জামায়াতের আমির জনগণকে একটি ঐক্যবদ্ধ, সংযত এবং সতর্ক অবস্থানে থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে সকল দলমত নির্বিশেষে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- HONOR Magic9 Pro Max: দাম, ক্যামেরা, ব্যাটারি ও স্পেসিফিকেশন
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত