MD. Razib Ali
Senior Reporter
আইপিএল নিয়মের কারণে তাসকিনকে ১১কোটিতে দলে নিতে হবে লখনৌকে
নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৫-এর মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি। তবে ভাগ্য খুলে যেতে পারে দেশের তারকা পেসার তাসকিন আহমেদের জন্য। ইনজুরির কারণে লখনৌ সুপার জায়ান্টস দলে একাধিক ফাস্ট বোলার ছিটকে গেছেন, আর সেই শূন্যস্থান পূরণে এখন তাসকিনের নাম আলোচনায়। যদি তাকে নেওয়া হয়, তাহলে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।
তাসকিনের সঙ্গে লখনৌর যোগাযোগ! কী বললেন স্পিড স্টার?
বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ নিজেই জানিয়েছেন, লখনৌ সুপার জায়ান্টস তার সঙ্গে যোগাযোগ করেছে এবং বিকল্প খেলোয়াড় হিসেবে দলে ভেড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে গেলে তার পরিবর্তে নেওয়া খেলোয়াড়ের জন্যও একই পরিমাণ পারিশ্রমিক দিতে হবে।
লখনৌর ইনজুরি সংকট—তাসকিনের জন্য সুবর্ণ সুযোগ?
লখনৌ শিবিরে ইনজুরির হানা বেশ বড় ধাক্কা হয়ে এসেছে। দলের চারজন গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার মহসিন খান, মায়াঙ্ক যাদব, আভেস খান ও আকাশ দীপ চোটের কারণে পুরো মৌসুম বা কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না।
আরও পড়ুন:
লিটন-নাহিদ-রিশাদের পিএসএলের এনওসি নিয়ে সিন্ধান্ত জানালো বিসিবি
ম্যাচ হারার পর মুস্তাফিজকে নেয়ার বিষয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রাহানে
আইপিএলে দল পেল মুস্তাফিজের সতীর্থ
মহসিন খান পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন।
ময়াঙ্ক যাদব প্রথম ৭ ম্যাচ খেলতে পারবেন না। (তবে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি)
আভেস খান ও আকাশ দীপ প্রথম ৩ ম্যাচ খেলতে পারবেন না।
তাসকিনকে দলে নিতে লখনৌর খরচ কত?
যদি মায়াঙ্ক যাদবের পরিবর্তে নেওয়া হয়, তাহলে লখনৌকে খরচ করতে হবে ১১ কোটি রুপি!
মহসিন খানের পরিবর্তে নিলে খরচ হবে ৪ কোটি রুপি।
তাসকিনের জন্য এটি হবে ক্যারিয়ারের বড় সুযোগ!
বাংলাদেশি পেসারদের জন্য আইপিএল বরাবরই চ্যালেঞ্জিং এক মঞ্চ। যদি লখনৌ সুপার জায়ান্টস শেষ পর্যন্ত তাসকিন আহমেদকে দলে নেয়, তাহলে এটি তার জন্য হতে পারে ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক। ভারতের মাটিতে তার গতি ও আগ্রাসন কেমন ঝড় তোলে, সেটাই এখন দেখার বিষয়!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা