তারেক রহমান: ষড়যন্ত্রের মুখে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে একটি বিশাল ষড়যন্ত্রের মধ্যে দিয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। তার মতে, এই অপচেষ্টা দেশের জন্য বিপজ্জনক এবং জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই এটি মোকাবিলা করা সম্ভব।
২৪ মার্চ, সোমবার, রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেলের আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, “দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। জনগণ স্থিতিশীলতা চায়, শান্তি চায়। কেউ চায় না দেশের আগের বিশৃঙ্খলা ফিরে আসুক।” তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের সময়ে যে ত্যাগ হয়েছে, এবং ১৬ বছর ধরে যারা রাজনৈতিক সংগ্রামে নিজেদের সমর্পণ করেছেন, তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাইয়ের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনও ভুলে যাওয়ার নয়।”
তারেক রহমান এ সময় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সত্যের পথ প্রদর্শক হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, গণমাধ্যমকে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, "দেশের জনগণ যদি এক হয়ে দাঁড়ায়, তবে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।"
তারেক রহমান বলেন, “এটি আমাদের সম্মিলিত দায়িত্ব, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে সঠিক বার্তা পৌঁছানো, যাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ এবং স্থিতিশীল থাকে। আমাদের ঐক্য ও দৃঢ়তায় এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।”
ফারুক/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ